Tuesday, September 18, 2012

লক্ষ্মীপুর কোর্ট ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন নির্মাণ কাজে নিম্মমানের সামগ্রী ব্যবহার করে কাজে অনিয়মের অভিযোগ এনে জেলা আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলন করেন আইনজীবি সমিতির নেতারা। বুধবার বিকালে তারা সংবাদ সম্মেলন করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুলহুদা পাটওয়ারী বলেন, “প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১২ তলা ভবনের জন্যে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন নির্মাণ কাজটি লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঢাকাস্থ ঠিকাদার আবদুল খালেক গত ৮ জানুয়ারি থেকে কাজ শুরু করেন। বর্তমানে নির্মাণ কাজে নিম্মমানের পাথর, বালি,  রড, ও সিমেন্ট ব্যবহৃত হচ্ছে এবং পাইলিংএর জন্যে যে পিলার করা হচ্ছে তাও নিম্মমানের। তাছাড়া প্রকল্প এলাকা স্থানে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম, প্রাক্কলিত মূল্য, কাজ শুরু ও শেষ এ জাতীয় কোনো লেখা সাইনবোর্ড টাঙ্গানো হয়নি।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম ও বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান মুন্সি। এ ব্যাপারে লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, পাথর, বালি, রড ও সিমেন্ট বুয়েট দ্বারা পরিক্ষীত। সুতরাং এসব নির্মাণ সামগ্রী নিম্মমানের নয়।

No comments:

Post a Comment